উলিপুর উন্নয়ন ফোরাম
সমৃদ্ধির পথে, ঐক্যের সাথে
উলিপুর উন্নয়ন ফোরাম কুড়িগ্রাম জেলার আমাদের প্রাণের উলিপুরের একটি স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক সংগঠন যা উলিপুরের সামগ্রিক উন্নয়নে নিবেদিত। উলিপুর উন্নয়ন ফোরামের মূল লক্ষ্য হলো একটি শিক্ষিত, দক্ষ, কর্মসংস্থান সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর উলিপুর গড়ার মাধ্যমে উলিপুরের মানুষের জীবনমান উন্নত করা এবং একটি সমৃদ্ধ, মানবিক ও স্বনির্ভর উলিপুর গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনের মাধ্যমে আমরা উলিপুরের প্রতিটি মানুষের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই, যেখানে সুযোগের সমতা থাকবে এবং কেউ পিছিয়ে থাকবে না। মানবিক সহায়তা থেকে শুরু করে পরিবেশ সংরক্ষণ, নীতি গবেষণা থেকে গণসচেতনতা বৃদ্ধি—সব ক্ষেত্রেই ফোরামটি টেকসই উন্নয়নের পথ রচনা করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, যেখানে মানুষ একসাথে উন্নয়নের জন্য কাজ করে, সেখানে অগ্রগতি অনিবার্য। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সুখী-সমৃদ্ধ মানবিক উলিপুর গড়তে আসুন ঐক্যবদ্ধ হই।
এক নজরে আমাদের কার্যক্রম সমূহ
মানবিক সহায়তা
উলিপুর, কুড়িগ্রামের একটি সীমান্তবর্তী উপজেলা, যেখানে জীবনযাত্রা প্রতিনিয়তই নানা সংকটে জর্জরিত। এখানকার প্রায় ৭০% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, যার মধ্যে চরম দারিদ্র্যে রয়েছে ৪৪%। মৌসুমি "মঙ্গা" দুর্ভিক্ষ তাদের জীবনকে আরও কঠিন করে তোলে। আমরা এ সকল সমস্যা চিহ্নিত করে বিপদগ্রস্ত ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য, আশ্রয় ও জরুরি সহায়তা প্রদান করে থাকি।
সামাজিক সুরক্ষা ও উন্নয়ন
উলিপুরে বেকারত্বের হার ৬-৭%। কৃষিনির্ভর অর্থনীতি এবং শিল্পায়নের অভাবে কর্মসংস্থানের সুযোগ সীমিত। দারিদ্র্যের কারণে বাল্যবিবাহ এবং শিশুশ্রমের হার উলিপুর এলাকায় উদ্বেগজনকভাবে বেশি। শুধু তাই নয়, সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক বেচাকেনা ও মাদকাসক্তি একটি ক্রমবর্ধমান সামাজিক সমস্যা। তাই আমাদের সামাজিক সুরক্ষার ছায়ায় দারিদ্র্যের অন্ধকার দূর করে আমরা চাই প্রতিটি পরিবারে আলো জ্বলুক। কর্মসংস্থান সৃষ্টি আর প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে আমাদের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে।
শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়ন
উলিপুর জেলায় শিক্ষার হার তুলনামূলকভাবে কম (৪৫.৬%), এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার (যথাক্রমে ১৪.১৫% ও ৩৫.৬৬%) অনেক বেশি। মানসম্মত শিক্ষার অভাব প্রকট। আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ গড়তে এবং গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলেছি।
স্বাস্থ্যসেবা উন্নয়ন
উলিপুর এলাকায় স্বাস্থ্যসেবার চিত্রও হতাশাজনক।বিশেষত দুঃসহ জীবনযাপন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে মানসিক স্বাস্থ্য সমস্যা এই অঞ্চলের সামাজিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সুস্থ জাতি গঠনের জন্য প্রয়োজন উন্নত স্বাস্থ্যসেবা। আমাদের ফোরাম স্বাস্থ্য সচেতনতা বাড়াতে, উন্নত চিকিৎসা সহজলভ্য করতে এবং স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমরা চাই উলিপুরের প্রতিটি মানুষ যেন সুস্থ ও সবল জীবন যাপন করতে পারে।
পলিসি রিসার্চ
জনকল্যাণমূলক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে আমাদের পলিসি রিসার্চ কার্যক্রম এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গভীর গবেষণা আর দূরদৃষ্টির মাধ্যমে আমরা এমন সব পরামর্শ দিই, যা উলিপুর সমাজের সামগ্রিক উন্নয়নে সহায়ক হয়। আমাদের নীতি প্রণয়নের মাধ্যমে আমরা চাই উলিপুর বাসীর মুখে হাসি ফোটাতে, একটি নতুন দিনের স্বপ্ন দেখাতে।
পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন
নদী খনন না হওয়ায় বন্যা ও জলাবদ্ধতার সমস্যা বৃদ্ধি,পানীয় জলে আর্সেনিক দূষণের ঝুঁকি জনস্বাস্থ্যের ও পরিবেশের জন্য একটি সম্ভাব্য হুমকি। এই সকল চ্যালেঞ্জ উলিপুরকে উন্নয়নের পথে এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি। বৃক্ষরোপণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ার স্বপ্ন দেখি।
মতবিনিময় ও গণসচেতনতা
ধর্ম, বর্ণ নির্বিশেষে নিরাপদ উলিপুর জেলায় উন্নয়নের লক্ষ্যে উলিপুর উন্নয়ন ফোরাম কাজ করে থাকে। সভা, সেমিনার আর প্রচারণার মাধ্যমে আমরা সমাজে সচেতনতা তৈরি করি, যাতে করে প্রতিটি মানুষ দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে নিজেদের ভূমিকা পালন করতে পারে। মতবিনিময় আর ঐক্যের বন্ধনে আমরা গড়ে তুলি এক শক্তিশালী সমাজ।
“আমাদের সম্মিলিত প্রচেষ্টায় উলিপুর একদিন সমৃদ্ধি, সাম্য আর ন্যায়ের এক মডেল হয়ে উঠবে।”
আমাদের স্বপ্নের উলিপুর
ভিশন: সমৃদ্ধ উলিপুর
“সবার জন্য শিক্ষা, কাজ, বাসস্থান ও স্বাস্থ্য — একটি মানবিক, আধুনিক, এবং আত্মনির্ভর উলিপুর গড়ে তোলাই আমাদের স্বপ্ন।”
>> ১. নিরক্ষরতা, কর্মহীনতা, ক্ষুধা-দারিদ্র্য, গৃহহীনতা, ও চিকিৎসাহীনতা মুক্ত উলিপুর ২. শিক্ষিত ও দক্ষ উলিপুর ৩. কর্মসংস্থান সমৃদ্ধ উলিপুর ৪. সুষ্ঠ দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনের উলিপুর ৫. আধুনিক সংযোগ ও পর্যটনের উলিপুর ৬. স্বাস্থ্যকর ও সুরক্ষিত উলিপুর ৭. স্মার্ট কৃষি ও সমৃদ্ধ বাজার অর্থনীতির উলিপুর ৮. স্বনির্ভর চর ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উলিপুর ৯. সুশাসন, উন্নয়ন ও সামাজিক সুরক্ষার উলিপুর





