আমাদের সম্পর্কে
উলিপুর উন্নয়ন ফোরামে স্বাগতম
উলিপুর উন্নয়ন ফোরাম একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন, যা উলিপুরের মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী ও টেকসই পরিবর্তনের লক্ষ্যে কাজ করে। আমাদের উলিপুর উন্নয়ন ফোরাম গড়ে উঠেছে উলিপুরের মানুষের উন্নয়ন, অধিকার ও সম্ভাবনাকে কেন্দ্র করে। আমাদের লক্ষ্য—একটি সমৃদ্ধ, শিক্ষিত, স্বাস্থ্যকর এবং অন্তর্ভুক্তিমূলক উলিপুর গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ সমান সুযোগ ও মর্যাদা ভোগ করবে। উলিপুর, কুড়িগ্রামের উত্তর-পূর্ব সীমান্তবর্তী জনপদ, দীর্ঘদিন ধরে দারিদ্র্য, বেকারত্ব, নদীভাঙন, শিক্ষার ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতার চ্যালেঞ্জে জর্জরিত। কিন্তু আমরা বিশ্বাস করি—এখানেই রয়েছে এক বিশাল সম্ভাবনার ভান্ডার। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমাদের কাজ শিক্ষা বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মতো মূল ক্ষেত্রগুলোকে ঘিরে। আমাদের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনজীবী, মানবাধিকার কর্মী ও সমাজসেবক, যিনি উলিপুরের মানুষকে উন্নয়ন ও ন্যায়ের পথে এগিয়ে নিতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। তাঁর নেতৃত্বে উলিপুর উন্নয়ন ফোরাম গড়ে তুলছে এমন এক প্ল্যাটফর্ম, যেখানে তরুণ, প্রবীণ, নারী ও প্রান্তিক জনগোষ্ঠী সবাই সমানভাবে অংশগ্রহণ করবে।

ভিশন
একটি 'সমৃদ্ধ উলিপুর' যেখানে প্রত্যেক মানুষের জন্য শিক্ষা, কর্মসংস্থান, আবাসন এবং স্বাস্থ্যসেবা হবে নিশ্চিত, উলিপুর হবে দারিদ্র্যমুক্ত, শিক্ষিত, দক্ষ, এবং প্রযুক্তিনির্ভর; সুশান, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ হবে সমাজের মূল ভিত্তি।
মিশন
সমন্বিত উন্নয়ন পরিকল্পনা ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি দারিদ্র্যমুক্ত, শিক্ষিত, দক্ষ, স্বাস্থ্যকর ও প্রযুক্তিনির্ভর উলিপুর গড়ে তোলা। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করা; কৃষি, শিল্প ও উদ্যোক্তা বিকাশে সহায়তা করা; পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করা; এবং মানবিক মূল্যবোধকে সমাজের প্রতিটি স্তরে প্রতিষ্ঠিত করা, যাতে প্রতিটি মানুষ সমান সুযোগ, মর্যাদা ও নিরাপত্তা পায়।
আমাদের কার্যক্রম
আমাদের প্রাণের উলিপুর, কুড়িগ্রাম জেলার এক গৌরবময় অংশ। উলিপুর শুধু একটি উপজেলা নয়, এটি আমাদের পরিচয়, আমাদের গর্ব। এই মাটি ও মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এক নতুন উলিপুর গড়ার স্বপ্ন দেখি। তাই উলিপুর উপজেলা উন্ননয়ে মিশন এবং ভিশন বাস্তবায়নের জন্য নিম্নলিখিত কার্ক্রম গুলো উলিপুর উন্নয় ফোরাম পরিচালনা করছে।
আমাদের প্রাণের উলিপুরের কৃতি সন্তান উলিপুর উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত অভিবাসন বিশেষজ্ঞ, মানবাধিকার আইনজীবী ও সমাজসেবক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করে যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। দীর্ঘ প্রবাস জীবনে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজ করেছেন। উলিপুর উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে তিনি একটি দারিদ্র্যমুক্ত, শিক্ষিত, দক্ষ, স্বাস্থ্যকর ও প্রযুক্তিনির্ভর ‘সমৃদ্ধ উলিপুর’ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছেন।

